কানাডায় ভারতীয় দূতাবাস দখলের হুমকি খালিস্তানপন্থিদের

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ AM
কানাডায় খালিস্তানপন্থীদের আন্দোলন

কানাডায় খালিস্তানপন্থীদের আন্দোলন © সংগৃহীত

ভারতের বিচ্ছিন্নতাবাদী শিখ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে) কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভার শহরে অবস্থিত ভারতীয় কনস্যুলেট দপ্তর দখলের হুমকি দিয়েছে। বুধবার দেওয়া এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে তারা কানাডায় ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দিনীশ পাটনায়েকের একটি পোস্টার প্রকাশ করেছে, যেখানে তার মুখে লাল রঙের গোলাকার ‘টার্গেট চিহ্ন’দেওয়া হয়েছে।

এসএফজে অভিযোগ করেছে, কানাডার মাটিতে ভারত গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা করছে এবং খালিস্তানপন্থি শিখদের ওপর নজরদারিতে লিপ্ত। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার কথা বলেছিলেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।

দুই বছর পেরিয়ে যাওয়ার পরও ভারতের কনস্যুলেটগুলো নীরব হুমকি ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে এসএফজে। সংগঠনটি জানায়, ভারতের এই তৎপরতা এতটাই তীব্র যে রয়্যাল কানাডিয়ান পুলিশ এসএফজের শীর্ষ সংগঠক ইন্দ্রজিত সিং ঘোসালকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। এসএফজে সরাসরি হুমকি দিয়ে বলেছে, তারা ভারতের কনস্যুলেট দখল করবে এবং নয়াদিল্লির কাছে ‘নজরদারি ও গুপ্তচরবৃত্তির’  জবাব চাইবে।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে শিখদের একাংশ ‘খালিস্তান’ নামে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করে। আশির দশকে ভারতের অভ্যন্তরে সেই আন্দোলন দমন করলেও, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে বসবাসরত শিখদের একটি অংশ এখনও এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950