জাপান সাগরে যৌথ মহড়া শুরু চীন-রাশিয়ার, যুক্তরাষ্ট্রকে বার্তা?

০৩ আগস্ট ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১১:৩৮ AM
চীন-রাশিয়ার মহড়া

চীন-রাশিয়ার মহড়া © আল-জাজিরা

জাপান সাগরে সাবমেরিন বিরোধী যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া-চীন। নিজেদের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করতে এবং আমেরিকার নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করতে রবিবার পারমাণবিক শক্তিধর দুই দেশের নৌবাহিনী মহড়ার উদ্বোধন করে। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও বেইজিং নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সামরিক সহযোগিতা জোরদার করেছে। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দরের কাছে জলসীমায়  ‘জয়েন্ট সি-২০২৫’ নামে শুরু হওয়া এ মহড়া চলবে।

উভয় দেশ ‘যৌথ সাবমেরিন-বিধ্বংসী, সাবমেরিন উদ্ধার, ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অভিযান, বিমান প্রতিরক্ষা, এবং সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করবে। রাশিয়ান যুদ্ধ জাহাজের পাশাপাশি গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওক্সিং এবং উরুমকিসহ চারটি চীনা জাহাজ এ মহড়ায় অংশগ্রহণ করেছে।

বিবৃতিতে আরও জানিয়েছে, মহড়া শেষ হলে উভয় দেশ প্রশান্ত মহাসাগরের প্রাসঙ্গিক জলসীমায় নৌ-টহল পরিচালনা করবে। চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিয়মিত বার্ষিক যৌথ মহড়া চালিয়ে আসছে। ২০১২ সালে ‘জয়েন্ট সি’ মহড়ার মাধ্যমে এই মহড়ার সূচনা হয়েছিল। চীনের দক্ষিণ উপকূলে গত বছরের মহড়া হয়েছিল।

শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের বছরের মহড়ার লক্ষ্য ছিল বেইজিং ও মস্কোর ‘বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করা’।

আমেরিকা-ইউক্রেনের মিত্র দেশগুলো বিশ্বাস করে, চীন মস্কোকে অর্থনৈতিক ও পরোক্ষ সহায়তা দিয়ে আসছে। কারণ,চীন এখনও রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা করেনি এবং রুশ সেনা প্রত্যাহারের আহ্বানও জানায়নি।

গত মাসে ইউরোপীয় নেতারা বেইজিংকে অনুরোধ করে, যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে। তবে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে, চীন নিজেদেরকে একটি নিরপেক্ষ পক্ষ দাবি করে নিয়মিতভাবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগও করছে।

কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬