কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা ‘মা স্বপ্নে ডেকেছিলেন, তার কাছে যাচ্ছি’

২৬ জুলাই ২০২৫, ১২:৪০ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১২:০১ PM
শিবশরণ ভুতালি

শিবশরণ ভুতালি © সংগৃহীত

বড় হয়ে চিকিৎসক হতে চেয়েছিল শিবশরণ ভুতালি তালকোটি। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছিল সে। দশম শ্রেণিতে পেয়েছিল ৯২ শতাংশ নম্বর। ১৬ বছরের স্বপ্নবাজ এই কিশোর হঠাৎ শুক্রবার (২৫ জুলাই) জীবনের ইতি টানে। গলায় দড়ি দিয়ে ‘আত্মহত্যা’ করে সে। কারণ, তার মা। তিন মাস আগে জন্ডিসে মৃত্যু হয়েছিল তাঁর।

এই শোক সহ্য করা কঠিন হয়ে পড়েছিল শিবশরণের জন্য। বিষণ্ন হয়ে থাকত সারাক্ষণ। সম্প্রতি মাকে স্বপ্নে দেখে সে। স্বপ্নে নাকি তার মা তাকে তাঁর কাছে যেতে বলেছে। মায়ের কাছে যাওয়ার জন্যই ‘আত্মহত্যা’!

কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মায়ের মৃত্যুর পর মহারাষ্ট্রের সোলাপুর শহরে দাদাবাড়িতে থাকত শিবশরণ। সেখান থেকেই শুক্রবার (২৫ জুলাই) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে ছিল একটি চিরকুট।

তাতে লেখা, ‘আমি শিবশরণ। মৃত্যুকে বরণ করছি, কারণ, আমি আর বেঁচে থাকতে চাই না। আমার মা যখন মারা গিয়েছিলেন, তখনই আমার চলে যাওয়া উচিত ছিল। কিন্তু আমার চাচা আর দাদিকে দেখে তখন এই সিদ্ধান্ত নিতে পারিনি। আমি মরে যেতে চাইছি, কারণ, গতকাল আমি আমার মাকে স্বপ্নে দেখেছিলাম। তিনি জানতে চান, আমি এত মনমরা থাকি কেন। তিনি আমাকে তাঁর কাছে যেতে বলেন। তাই আমি মরে যাওয়ার কথা ভাবলাম। আমি আমার চাচা আর দাদির কাছে কৃতজ্ঞ। তাঁরা আমাকে অনেক সহযোগিতা করেছেন। অনেক আদর করেছেন।’

চিরকুটে চাচার উদ্দেশে একটি বার্তাও দেয় শিবশরণ। সে লেখে, ‘চাচা, আমি মারা যাচ্ছি। আমি চলে যাওয়ার পর আমার বোনকে সুখী রেখো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। দাদিকে বাবার কাছে পাঠিও না। তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো। আমার মা-বাবার চেয়েও বেশি কিছু তোমরা আমার জন্য করেছ।’

‘আমার মৃত্যুর জন্য কেবল আমিই দায়ী।’ পুলিশের ভাষ্য, মেডিকেলে পড়ার প্রস্তুতি নিচ্ছিল শিবশরণ। এ ঘটনায় সোলাপুরে মামলা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9