খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

২১ জুলাই ২০২৫, ০৮:০৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ১২:০২ PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। এমন অবস্থায় তিনি আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তাঁর কার্যালয় জানিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন। তাঁর পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬