ট্রাম্পের দুই সপ্তাহের ‘অবকাশ’ নিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া

২০ জুন ২০২৫, ০১:০৩ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৬:৪৯ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আজ সকালে যুক্তরাজ্যের কিছু সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে প্রকাশিত হয়েছে।

ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ‘তার অবস্থান কিছুটা নরম করছেন বলে মনে হচ্ছে’। কারণ তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরও দুই সপ্তাহ সময় নেবেন"।

‘আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন না’।

ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, এই দুই সপ্তাহের সময়সীমা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার দ্বার খুলে দিতে পারে।

অন্যদিকে, সংবাদমাধ্যম ‘টাইমস’ ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই সপ্তাহ ‘স্থগিত’ করাকে ‘ধ্বংসের কিনারা থেকে এক ধাপ পিছিয়ে আসা’ বলে বর্ণনা করেছে।

পত্রিকাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট এখন একটি ‘বেরিয়ে যাওয়ার পথ’ খুঁজছেন। কারণ তার উপদেষ্টারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলার টার্গেট হতে পারে।
সূত্র: বিবিসি

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬