ইন্টারনেট ব্যবহার সীমিত করল ইরান

১৮ জুন ২০২৫, ১১:৫৪ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের নাগরিকদের ‘সুরক্ষিত’ রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১৮ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে নাগরিকদের প্রাণ ও সম্পত্তির প্রতি শত্রুর হুমকি প্রতিরোধের লক্ষ্যে সাময়িকভাবে ইন্টারনেট সুবিধা সীমিত করা হয়েছে।

এর আগে লন্ডনভিত্তিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে ‘প্রায় সম্পূর্ণ জাতীয় পর্যায়ে ইন্টারনেট ব্ল্যাকআউট’ চলছে।

ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে একের পর এক সাইবার হামলার সম্মুখীন হতে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে। এতে দেশটির ব্যাংকিং ব্যবস্থাসহ অনেক প্রযুক্তি কাঠামো আক্রান্ত হয়েছে বলে জানা যায়। তাই ইরান এখন নিরাপত্তার স্বার্থে নিজেরাই ইন্টারনেট সুবিধা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগ: ইরান
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬