জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

১৬ জুন ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৫৬ PM
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা © সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের সাম্প্রতিক হামলার পর তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)। আজ সোমবার (১৬ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে স্থানীয় সময় সকালেই এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, পরিস্থিতির অবনতির পর রাশিয়া ও ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে এই জরুরি বৈঠক আহ্বানের জন্য সংস্থাটিকে অনুরোধ জানায়। সেই অনুরোধের ভিত্তিতেই আজকের বৈঠকের আয়োজন করা হয়েছে।

তেহরান জানিয়েছে, আইএইএয়ের বোর্ড অব গভর্নরদের উচিত ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়া। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সম্ভাবনা খুবই সীমিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এই বৈঠকের মাধ্যমে ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনের বা তাৎক্ষণিক কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে কিনা—সে বিষয়ে এখনো কোনো পরিষ্কার সংকেত পাওয়া যায়নি।

এদিকে ইরান-ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামল চলমান রয়েছে। এর মধ্যে ইয়েমেন থেকেও ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।

ট্যাগ: ইরান
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬