ইরানে আটক মোসাদ গোয়েন্দার মৃত্যুদণ্ড কার্যকর

১৬ জুন ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩৪ PM
ইরানের পতাকা ও মোসাদের লোগো

ইরানের পতাকা ও মোসাদের লোগো © সংগৃহীত

ইরানের বিচার বিভাগের অধীনস্থ একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক গোপন এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত তার রায় বহাল রাখার পর ফাঁসি কার্যকর করা হয়। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল আজিজা।

মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিযুক্তের নাম ইসমাইল ফিকরি। তিনি ইরানের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করায় তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগে ছিলেন।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ইরানে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মিজান অনলাইনের বরাত দিয়ে বিচার বিভাগ জানায়, এই ফাঁসি ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের ওপর “একটি বড় ধরনের গোয়েন্দা আঘাত”।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ববি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950