তেহরান থেকে আরও দুই মোসাদ এজেন্ট গ্রেপ্তার

১৬ জুন ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৩:৩৯ PM
ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি ছবি: সংগৃহীত

ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি ছবি: সংগৃহীত © সংগৃহীত

তেহরান থেকে মোসাদের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে রবিবার জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোন-সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করা হয়েছে।

রবিবার (১৫ জুন) ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি বলেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুই মোসাদ সদস্যকে শনাক্ত করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, দুজনের কাছ থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।
 
এর আগে শুক্রবার হঠাৎই ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের ভূখণ্ডের ভেতরে, আবাসিক ভবনসহ সামরিক ও পারমাণবিক বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। তখন থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মীরা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে বলে প্রতিবেদনে বলা হয়।

আরও পড়ুন: ঢাবি এলাকায় বিক্ষোভ করে ককটেল ফাটাল ছাত্রলীগ, আটক ১

বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে তারা হামলা চালানোর চেষ্টা করছে বলেও জানা যায়।

এর আগে রবিবার ভোরে তেহরান প্রদেশের সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতে আরও দুই মোসাদ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।
 
টানা তৃতীয় দিনের মতো রবিবার দিন এবং রাতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে ইরান এবং ইসরায়েল। এরই মধ্যে তেল আবিব, জেরুজালেম, হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে তেহরান।

 

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬
তিনবার অস্ত্রোপচারের পরও দমে যাননি, জিপিএ-৫ পেলেন শান্তা, স…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে জিপিএ-৫ পেলেন দৃষ্টিশক্তিহীন মৌমি
  • ৩১ অক্টোবর ২০২৬
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, দেখে নিন একনজরে
  • ৩১ অক্টোবর ২০২৬
নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিতের …
  • ৩১ অক্টোবর ২০২৬
‘আওয়ামী লীগ যা করেছিল সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে, শুধু …
  • ৩১ অক্টোবর ২০২৬