হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে: ইরানের প্রেসিডেন্ট

১৫ জুন ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ রবিবার (১৫ জুন) ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন।

ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।

এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে তিনি এটাও উল্লেখ করেছেন যে, ইরান কোনো সংঘাত শুরু করেনি। বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে।

ফোনালাপের সময় আল-সুদানী বলেন যে, ইরাক ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।

আল-সুদানী সংঘাতের আরও তীব্রতা রোধে ইরাকের আগ্রহের ওপর জোর দেন, ইরাকি আকাশসীমায় ইসরায়েলের লঙ্ঘন রোধে সরকারের বিভিন্ন ফ্রন্টে চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬