এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : শফিকুল ইসলাম মাসুদ

২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ PM
বাউফলে নির্বাচনী সমাবেশে ১০ দলীয় জোটের নেতারা

বাউফলে নির্বাচনী সমাবেশে ১০ দলীয় জোটের নেতারা © টিডিসি

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেবেন না বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। আজ শনিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালির বাউফল উপজেলায় পাবলিক মাঠে নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্ময়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর থানা আমীর মাওলানা মো: ইসহাক। 

মাওলানা মামুনুল হক বলেন, ‘১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোনো একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, ১০টি দলের ভাগ্য গড়বার জন্য নয়, গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য, ১০ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।’

সমাবেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, এমপি হলে কোনো সরকারি সুবিধা নিব না, প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না। আমার সরকারি সুযোগ-সুবিধা যা আছে বাউফলবাসীর কাজে লাগাব। ৬০ দিনের মধ্যে বাউফলে মাদক ও ৯০ দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে।’
  
তিনি বলেন, ‘বাউফলের প্রধান সড়ক ২/৪ লেন করার যদি প্রয়োজন হয়, তা করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। চরের জমি যার, ফসল তার এই ইনসাফের লড়াই চলবে। ক্ষমতায় গেলে, না গেলেও বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন করা হবে।’

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাউফলবাসী সৌভাগ্যবান, বাউফলবাসী তাদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে। এই মাসুদ ভাই শুধু বাউফলের সম্পদ নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ, তিনি হলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, হাদী ভাইয়ের উত্তরসূরী।’
 
এ ছাড়া নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইউব বিন মুছা। পটুয়াখালী-১ আসনে ১০ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অবঃ), এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো: আনোয়ার হোসেনসহ।

খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে
  • ২১ আগস্ট ২০২৬
‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালে…
  • ২১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬