তেহরানে ইন্টারনেট বন্ধ ঘোষণার মাঝেই স্টারলিংক চালু ইলন মাস্কের

১৫ জুন ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
স্টারলিংকের লোগো ও ইলন মাস্ক

স্টারলিংকের লোগো ও ইলন মাস্ক © সংগৃহীত

ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইরান সরকার যখন রাজধানী তেহরানে ইন্টারনেট সংযোগ বন্ধ ঘোষণা করেছে, তখন মার্কিন ধনকুবের ও স্টারলিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সেখানে স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা চালু করেছেন বলে জানিয়েছেন।

গতকাল শনিবার (১৪ জুন) সকালে মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে মাস্ক লিখেন, The beams are on, অর্থাৎ সংযোগ চালু হয়েছে।

এর আগে, গত শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনার ক্ষতি হওয়ার পর ইরান সরকার রাজধানী তেহরানে ইন্টারনেট সেবা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ ও তথ্যের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ অবস্থায় স্টারলিংকের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করেন ইলন মাস্ক।

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম।

সূত্র: টাইমস অব ইসরায়েল ও ওয়াশিংটন টাইমস

 

ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9