স্টারলিংকের বাংলাদেশে যাত্রা শুরু, গ্রাহকের নাগালেই দুই প্যাকেজ

২০ মে ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৫:৪৮ PM
বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টার সেবা দেওয়া শুরু হয়েছে

বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টার সেবা দেওয়া শুরু হয়েছে © সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। প্রথমিকভাবে দুটি প্যাকেজে সেবা দেবে তারা। এ জন্য সর্বোচ্চ ছয় হাজার টাকা খরচ হবে গ্রাহকের। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব আজ মঙ্গলবার (২০ মে) ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ‘স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং  আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।’ 

আরও পড়ুন: আছিয়ার রায় ১২ কার্যদিবসে, বাকি ধর্ষণ মামলাগুলোও কি ৯০ দিনে রায় পাবে?

তিনি আরও বলেন, ‘শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টার্লিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। একটি ৬ হাজার টাকা, অপরটি ৪ হাজার ২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।

বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুতে স্যারের প্রত্যাশাটি বাস্তবায়িত হলো। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬