পরমানু নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা বাতিল

১৫ জুন ২০২৫, ০৮:১৩ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
ইরান ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা

ইরান ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা © সম্পাদিত

ইরানের পরমাণু কার্যক্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির পরবর্তী ধাপের আলোচনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। আজ রবিবার (১৫ জুন) দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, এই রবিবার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় চলছিল। তবে ইসরাইল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়ে গেল।

এর আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ ‘অর্থহীন’ বলে মন্তব্য করে ইরান।

আরও পড়ুন: ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ

ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে বলছে, অন্য পক্ষ (মার্কিন যুক্তরাষ্ট্র) এমনভাবে কাজ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একইসঙ্গে ইহুদিবাদী সরকারকে (ইসরাইল) ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়ে কাজ ভাগ করেও নিতে পারেন না।

ইসমাইল বাঘাই বলেন, ইসরাইল কূটনৈতিক প্রক্রিয়ায় ‘প্রভাব বিস্তারে সফল হয়েছে’। ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইসরাইলি হামলা সম্ভব হত না।

 

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9