ইসরায়েলের তিন যুদ্ধবিমান ভূপাতিত ও  দুই পাইলটকে আটকে রেখেছে ইরান!

১৪ জুন ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
 যুদ্ধবিমান এফ–৩৫

যুদ্ধবিমান এফ–৩৫ © সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট তিনটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমসের খবরে সেনাবাহিনীর বিবৃতির বরাতে দাবি করা হয়েছে, সর্বশেষ আজ শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধবিমান। এ ছাড়া গতকাল দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। তিন যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য দুজন ইরানের হেফাজতে রয়েছে।

তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬