ইরানের হামলার ভয়ে একরাতে ৫ বার বাংকারে আশ্রয় নেন ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত

১৪ জুন ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি © সংগৃহীত

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলার জবাবে শুক্রবার রাতভর ইসরায়েলজুড়ে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার সময় ইসরায়েলের লাখো নাগরিক বাংকারে আশ্রয় নিয়েছেন। বাদ পড়েননি ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিও।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘কঠিন’ একটি রাত কেটেছে। আমাকে পাঁচবার আশ্রয়কেন্দ্রে (বাংকারে) যেতে হয়েছে। এখন এখানে শাবাথ (সপ্তাহের সপ্তম দিন)। আমাদের চুপ থাকা উচিত। সম্ভবত এখন আর হামলা হবে না। গোটা জাতিকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

হাকাবি ইসরায়েলের একজন কট্টর সমর্থক। সম্প্রতি তিনি বলেছিলেন পশ্চিম তীর বলে ‘কিছুই নেই’। মার্কিন অনুমোদন বা সমন্বয় ছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা অসম্ভব বলেও মন্তব্য করেন হাকাবি।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পর নেতানিয়াহুর আহ্বান

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট হাকাবি বলেন, ‘আমি মনে করি না যে সম্পর্ক এবং আস্থার সংকটের কারণে এটি এমন কিছু ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি বিশ্বাস রয়েছে। আমি এই শব্দটির ওপরই জোর দেব।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি প্রায়ই বলি আমাদের অনেক বন্ধু আছে, মিত্র আছে। কিন্তু আমাদের কেবল একজনই অংশীদার আছে, সেটিই হলো ইসরায়েল। তার মানে এই নয় যে, অন্যান্য দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই।’

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬