পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল

১০ জুন ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০২:১০ PM
গ্রেটা থুনবার্গ

গ্রেটা থুনবার্গ © সংগৃহীত

পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। তিনি এরই মধ্যে ফ্রান্স হয়ে নিজ দেশ সুইডেনের উদ্দেশ্যে ইসরায়েল ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গাজার উদ্দেশ্যে যাত্রা করা একটি ত্রাণবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েল। জাহাজটিতে গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন। আটক করে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১০ জুন) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মী দলটিকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বেন গুরিয়ন বিমানবন্দরে আনা হয়। গ্রেটা থুনবার্গ ফ্রান্স হয়ে সুইডেনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল ব্যারো জানিয়েছেন, জাহাজে থাকা ছয়জন ফরাসি নাগরিকের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি মঙ্গলবারই দেশে ফিরেছেন। তবে বাকি পাঁচজন আদালতের মুখোমুখি হবেন এবং তাদের বিরুদ্ধে জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যেসব মানবাধিকারকর্মী বহিষ্কারের প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবেন, তাদের আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, জাহাজে ফরাসি, জার্মান, ব্রাজিলিয়ান, তুর্কি, সুইডিশ, স্প্যানিশ ও ডাচ নাগরিকরা ছিলেন। তাঁদের লক্ষ্য ছিল গাজার ওপর চলমান ইসরায়েলি অবরোধ অমান্য করে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9