মসজিদে হামলা: সেই বিতর্কিত সিনেটরের মাথায় ডিম ভাঙল তরুণ (ভিডিও)

১৬ মার্চ ২০১৯, ০৩:৪২ PM
বিতর্কিত সিনেটরের মাথায় ডিম ভাঙল তরুণ

বিতর্কিত সিনেটরের মাথায় ডিম ভাঙল তরুণ © ছবি: টুইটার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় মুসলিম অভিবাসনকে দায়ী করে বিতর্কিত মন্তব্যের জেরে ডিম হামলার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী এক সিনেটর। মসজিদে হামলার পর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এক তরুণ অস্ট্রেলিয়ার ওই সিনেটরের মাথায় ডিম ভাঙেন। মাথায় ডিমের আঘাত আসার পর ওই তরুণকে ঘুষি মারেন সিনেটর ফ্রাজার। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে থামান এবং তরুণকে আটক করেন। শুক্রবার এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক মিড়িয়া নিশ্চিত করেছে।

এদিকে, অভিবাসনের কারণে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৪৯ জনের প্রাণ গেছে বলে মন্তব্য করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রাজার অ্যানিং। তীব্র সমালোচনার মাঝেই মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় সিনেটর ফ্রাজারের মাথায় ডিম দিয়ে আঘাত করেন অজ্ঞাত এক তরুণ।

শুক্রবার এক বিবৃতিতে ফ্রাজার অ্যানিং বলেছিলেন, নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ক্রাইস্টচার্চে হামলায় ৪৯ জনের প্রাণ গেছে। এই হামলা দেশটিতে মুসলিম অভিবাসনের ফল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সিনেটর অ্যানিংয়ের মন্তব্যকে ‘মর্মান্তিক’ এবং ‘কুৎসিত’ হিসেবে অভিহিত করে বলেছেন, অস্ট্রেলিয়ায় এ ধরনের চিন্তা-ভাবনার কোনো জায়গা নেই।

প্রসঙ্গত, শুক্রবার জুমআর নামাজের সময় অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্র ডানপন্থী শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে নৃশংস হত্যাযজ্ঞ চালান। মসজিদের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন তিনি। এতে আহত হয় আরো ৪৮ জন। অস্ট্রেলীয় বংশোদ্ভূত ২৮ বছর বয়সী এই হামলাকারীকে গ্রেফতারের পর শনিবার নিউজিল্যান্ডের আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

আরো দেখুন: মসজিদে হামলা: সেই বিতর্কিত সিনেটরের মাথায় ডিম ভাঙল তরুণ (ভিডিও)

 

 

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬