ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪

০৭ এপ্রিল ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৩ PM
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীতে একটি যুদ্ধবিমান অবতরণ করেছে

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীতে একটি যুদ্ধবিমান অবতরণ করেছে © সংগৃহীত

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার (৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র গোষ্ঠী হুতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার সানার একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।

পাশাপাশি, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
 
এর আগে, হুতিরা জানিয়েছে মার্কিন বিমান হামলায় তাদের ঘাঁটি সাদায় কমপক্ষে ২জন নিহত এবং ৯জন আহত হয়েছেন।

এদিকে ইয়েমেনে বিমান হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি দাবি করেছেন, বিদ্রোহী গোষ্ঠী হুতির যোদ্ধাদের একটি সমাবেশের ওপর বিমান হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে হুতি বলেছে, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইয়েমেনে তীব্র বিমান হামলার প্রেক্ষিতে লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হুতি। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী।

পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950