ইসরায়েলের বিরুদ্ধে আরব লীগের অবস্থান, মহাসচিবের বার্তা

০৫ এপ্রিল ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM

© সংগৃহীত

দায়িত্বজ্ঞানহীন সামরিক উসকানির মাধ্যমে সিরিয়া ও লেবাননকে অস্থিতিশীল করার চেষ্টায় ইসরায়েল। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত শনিবার (৫ এপ্রিল) এ অভিযোগ করেছেন। বলেছেন, যা আন্তর্জাতিক আইনগত নিয়মের স্পষ্ট অবজ্ঞা। এক বিবৃতিতে আবুল ঘেইত দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বব্যাপী নিষ্ক্রিয়তা ইহুদিবাদী রাষ্ট্রকে আরও সাহসী করেছে।

সৌদি প্রেস এজেন্সি কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েল কর্তৃক পরিচালিত যুদ্ধ সম্পূর্ণ বেপরোয়ার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইচ্ছাকৃতভাবে স্বাক্ষরিত চুক্তি ইসরায়েল লঙ্ঘন করছে। তারা দেশগুলোতে আক্রমণ করছে এবং আরও বেসামরিক নাগরিককে হত্যা করছে।

তিনি বলেন, ইসরায়েলের পুনরায় হত্যার অভিযান গত বছরের শেষের দিকে লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির একটি অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় লঙ্ঘন।

আবুল ঘেইত মনে করেন, ইসরায়েলের কর্মকাণ্ড সংকীর্ণ অভ্যন্তরীণ এজেন্ডার দ্বারা পরিচালিত হচ্ছে। যা বেসামরিক জীবন এবং আঞ্চলিক শান্তি ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, মনে হচ্ছে ইসরায়েলি যুদ্ধযন্ত্র ততক্ষণ থামতে চাইবে না যতক্ষণ দখলদার নেতারা তাদের অভ্যন্তরীণ সংকটগুলো বিদেশে রপ্তানি করে তা মোকাবিলা করার ওপর জোর দিচ্ছে। এই পরিস্থিতি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মনে করেন- বিশ্বের মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো শত্রু শক্তিই মুসলিম দেশগুলোর ওপর জুলুম বা হামলা চালাতে পারবে না।

শুক্রবার (৪ এপ্রিল) ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসহাতের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলো যদি সত্যিকারের ঐক্য গড়ে তোলে, তাহলে কোনো সাম্রাজ্যবাদী শক্তিই মুসলিমদের ওপর জুলুম-নির্যাতন চালাতে পারবে না।

ফোনালাপে মাহদি আল মাসহাতও ইসলামী ঐক্যের পক্ষে ইরানের অবস্থানকে প্রশংসনীয় ও গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান সবসময় মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এই ফোনালাপ এমন এক সময় হলো, যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষের হতাহতের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সংহতি এবং ঐক্যের বার্তা দিয়েছে ইরান ও ইয়েমেন।

পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950