ভূমিকম্পে ধসে পড়ল ইরাবতী নদীতে নির্মিত ব্রিটিশ আমলের সেতু

২৮ মার্চ ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ভূমিকম্পে ধসে পড়েছে ব্রিটিশ আমলের সেতু

ভূমিকম্পে ধসে পড়েছে ব্রিটিশ আমলের সেতু © সংগৃহীত

মিয়ানমারের ইরাবতী নদীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। আজ শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে ৯১ বছরের পুরোনো আভা সেতু, যা পুরোনো সাগাইং সেতু নামেও পরিচিত। মান্ডালা ও সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদীতে ব্রিটিশরা এই সেতু নির্মাণ করেছিল।  শুক্রবার ( ২৮ মার্চ) দুপুরের দিকে শক্তিশালী ভূমিকম্পের সময় সেতুটি ধসে পড়ে।

মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত থাইল্যান্ড-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের সময় মান্ডালা, নেপিডো ও অন্যান্য এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহরের কাছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৭। মিয়ানমারের সাগাইং থেকে ১২ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬