আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন, নারীদের নিয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

২২ মার্চ ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
আফগানিস্তানে নারী শিক্ষা

আফগানিস্তানে নারী শিক্ষা © সংগৃহীত

তালেবান সরকার আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে, তবে আগের বছরের মতো এবারও মেয়েদের জন্য শিক্ষার সুযোগ সীমিত রাখা হয়েছে। ষষ্ঠ শ্রেণির পর মেয়েরা স্কুলে যেতে পারবে না।

নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন উপলক্ষে আফগানিস্তানের রাজধানী কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে তালেবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আঘা ঘোষণা করেছেন যে, দেশটির শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। তিনি জানান, স্কুলের সিলেবাস পুনরায় পরীক্ষা করা হবে এবং যেসব বিষয় ইসলাম ও আফগান সংস্কৃতির পরিপন্থি হবে, তা বাদ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি কারিকুলাম তৈরি করব যা ধর্মীয়, আধুনিক এবং আফগান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’ তবে, তিনি বিস্তারিতভাবে কী ধরনের পরিবর্তন আসবে তা জানাননি।

তালেবান সরকারের এই সিদ্ধান্তে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা শিথিল হবে কিনা, সে বিষয়ে কিছুই বলা হয়নি। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর তালেবান সরকার ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয়, যদিও মাদ্রাসাগুলোতে তারা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন তালেবান সরকারের এই নীতির সমালোচনা করেছে। তবে তালেবান প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল রয়েছে এবং বলছে, তারা ইসলামি শিক্ষা ও আফগান সংস্কৃতির ভিত্তিতে নতুন শিক্ষাব্যবস্থা চালু করবে।

ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬