সৌদি আরবে ঈদের সম্ভাব্য সময় জানাল জ্যোতির্বিজ্ঞানীরা

১৫ মার্চ ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
সৌদি আরবে ঈদের আনন্দ

সৌদি আরবে ঈদের আনন্দ © ফাইল ছবি

চলতি বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। ওইদিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তারা বলেছে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ইদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950