ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১

০৩ মার্চ ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM

© সংগৃহীত

জার্মানিতে ভিড়ের মধ্যে একটি গাড়ির চাপায় অন্তত একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (৩ মার্চ) দশটির পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহাইমে এ ঘটনা ঘটে। আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

পুলিশ মুখপাত্র স্টেফান উইলহেম বলেছেন, ম্যানহাইমের প্যারাডেপ্লাটজে এক গাড়িচালক একদল লোকের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন, তবে পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে, কতজন আহত হয়েছেন বা তারা কতটা গুরুতরভাবে আহত হয়েছেন।

স্টেফান উইলহেম বলেন, আমরা নিশ্চিত করতে পারি, একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অপরাধী আছে কিনা সে সম্পর্কে আমরা এখনও তথ্য দিতে পারছি না।

ম্যানহাইমের একটি প্রধান চত্বর প্যারাডেপ্লাটজ। একটি পথচারী রাস্তার শেষে অবস্থিত ওই এলাকা। এ এলাকার জনসংখ্যা ৩ লাখ ২৬ হাজার।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ম্যানহাইম বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, সম্ভাব্য গণহত্যার ঘটনার জন্য তারা প্রস্তুত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালটি তাদের দুর্যোগ ও জরুরি পরিকল্পনা বাস্তবায়ন করেছে।


ম্যানহাইমে বার্ষিক কার্নিভাল উদ্‌যাপনের প্রধান অনুষ্ঠানে কুচকাওয়াজ আয়োজনের একদিন পর এই ঘটনা ঘটল। জার্মানি জুড়ে অনেক মানুষ কার্নিভাল উদ্‌যাপনের জন্য দীর্ঘ সপ্তাহান্তে ছুটিতে আছেন এখন।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950