২০ ঘন্টা রোজা রাখতে হয় বিশ্বের যেসব দেশে

০২ মার্চ ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM

© সংগৃহীত

রোজা আমরা ১২ বা ১৩ ঘণ্টা পালন করে থাকি। তবে এমন দেশ আছে যারা ২০ ঘণ্টার বেশি রোজা থাকতে হয়। ইসলামের সূতিকাগার সৌদি আরবে চলছে দ্বিতীয় রমজান।

অপরদিকে বাংলাদেশের মানুষ আজ রবিবার প্রথম রোজা রেখেছেন। বাংলাদেশে আজ প্রথম রোজাটি প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ ধরে। যার অর্থ একটি দিনের প্রায় অর্ধেক সময়ই আল্লাহর নির্দেশ অনুযায়ী, আহার গ্রহণ থেকে বিরত থাকছেন এখানকার মানুষ।

তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে মানুষ ২০ ঘণ্টারও বেশি রোজা রাখছেন। এর মধ্যে সুইডেনের কিরুনার মানুষ ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। সেখানে সূর্য খুবই অল্প সময়ের জন্য দিগন্তের নিচে যায়।

আরো পড়ুন: সারা বিশ্বে একই সঙ্গে বাংলাদেশে রোজা-ঈদ পালনে ভাবতে বললেন তারেক রহমান

সুইডেনের কিরুনার মতো নরওয়ের মানুষও ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। অপরদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখবেন।

পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে। আবার কোথাও কোথাও সূর্য কখনো উদয় হয় না। তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়, কেউ কেউ ১৭-১৮ ঘণ্টা। আবার কেউ কেউ ১০ থেকে ১২ ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন।

পৃথিবী এমন কিছু দেশও আছে, যেখানে সূর্যোদয় হয় না। সেসব দেশের মানুষকে মক্কার সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখতে বলা হয়। 

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬