সৌদির আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু শনিবার

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২১ PM
রমজান মাসের চাঁদ

রমজান মাসের চাঁদ © ফাইল ফটো

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে মধ্যপ্রাচ্যে শুরু হবে রমজান মাস। 

ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে সৌদি আরবে চাঁদ উঠার তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার। 

এদিকে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রবিবার (২ মার্চ) থেকে। আগামীকাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন। 

এর ছাড়া ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দু’টিতেও রবিবার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। 

আর অস্ট্রেলিয়ায় আগামীকাল শনিবার থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, পবিত্র রমজান মাসের প্রথম দিন শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে। আজ শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬