গণমাধ্যমকে ট্রাম্পের হুঁশিয়ারি

‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করলেই মামলা

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

গণমাধ্যমের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব গণমাধ্যম বা লেখক ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সাংবাদিক মাইকেল উলফের নতুন বই ‘অল অর নাথিং: হাউ ট্রাম্প রিক্যাপটেড আমেরিকা’ প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করেছেন।  

উলফ ২০১৮ সালে ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বই লিখে আলোচনায় আসেন। তার সর্বশেষ বইটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার প্রচারণার ১৮ মাসজুড়ে লেখা হয়েছে। এতে কীভাবে তিনি পুনরায় ক্ষমতায় এলেন, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে।  

বই প্রকাশের পর ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথ-এ দেয়া এক পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি লিখেছেন, ‘বেনামি’ বা ‘অফ দ্য রেকর্ড’ উদ্ধৃতি দিয়ে অনেক জাল বই ও গল্প বের হচ্ছে। এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উলফের বইকে ‘মানহানিকর কল্পকাহিনী’ উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, এই নির্লজ্জ অসততার জন্য বড় মূল্য দিতে হবে। আমি এটা আমাদের দেশের সেবা হিসেবে করব। কে জানে, হয়তো আমরা কিছু সুন্দর নতুন আইন তৈরি করব। 

ট্রাম্প প্রশাসনের গণমাধ্যম নীতির পরিবর্তন এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের সংবাদ সংগ্রহে এপি, রয়টার্স ও ব্লুমবার্গসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস। প্রশাসনের নতুন মিডিয়া কভারেজ নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬