গাজায় যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
নেতানিয়াহু

নেতানিয়াহু © সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ গাজা উপত্যকায় "যে কোনো মুহূর্তে" যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত।

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু এ হুমকি দেন। তখন তিনি আরো বলেন, গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কোনো সন্দেহ থাকবে না-আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব। খবর আল-জাজিরার।

এছাড়াও যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা করেন তিনি এবং অন্য বিভিন্ন উপায়ে সম্পন্ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন। সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতিও দেন নেতানিয়াহু। যুদ্ধবাহিনীকে ভেঙে ফেলা হবে এবং হামাসকে গাজা শাসন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার (২২ ফেব্রুয়ারি) ছয় জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এই যুদ্ধবিরতিটির প্রথম ধাপ এখন চলছে। যা শিগগিরই শেষ হবে। এই প্রথম ধাপে ইসরায়েলের ৩৩ জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। যা তারা রেখেছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬