পাকিস্তানি নারীর হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, হাতিয়ে নিল গুরুত্বপূর্ণ তথ্য

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
ভারতীয় নৌঁঘাটি

ভারতীয় নৌঁঘাটি © সংগৃহীত

দুই ঠিকাদার কর্মীকে হানি ট্র্যাপে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাঁটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। পাচারের তালিকায় রয়েছে নৌঘাঁটির সংবেদনশীল এলাকার ছবি, ভিডিও, নথিসহ বিভিন্ন ভবনের নকশা।

এ ঘটনায় গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এ পর্যন্ত দুই জনকে আটক করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার দাবি, পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা (আইএসআই) এই কাজে জড়িত। নারী গোয়েন্দাকে ব্যবহার করে সুকৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য। 

হিন্দুস্থান টাইমসের এক  প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাঁটি- ‛আইএনএস কদম্ব’তে কর্মরত দুই সিভিলিয়ান ঠিকাদার কর্মীদের হানিট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেয় নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা। যার সাথে ২০২৩ সাল থেকে পরিচয় ছিল ওই দুই ঠিকাদার কর্মীর। মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রামে ভিন্ন নামের তাদের সাথে শখ্যতা গড়ে তোলেন ওই নারী।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই ঠিকাদার কর্মীর মাধ্যমে আইএনএস কদম্বের খুবই সংরক্ষিত স্থানের ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ নথি, নির্মাণাধীন স্থাপনার নকশা, সিমুলেটর বিল্ডিং এরিয়ার ছবি সুকৌশলে হাতিয়ে নেন ঐ পাকিস্তানি গোয়েন্দা। এমনকি কোন জাহাজ কখন কোথায় টহল দেয়, কোনটি অপারেশনাল কিংবা রেডি টু এনগেজ মুডে থাকে এসব তথ্য রয়েছে আইএসআই’র কাছে।

তবে আটক দুই ব্যক্তি জানিয়েছে, প্রতি মাসে তাদের ৫ হাজার রুপি করে দেয়া হত। টানা ৮মাস টাকা দিয়ে, প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। সম্প্রতি, তাদের মাধ্যমে পাচার হয় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য।

উল্লেখ্য, গত বছরও বিশাখাপাটনাম নৌঁঘাটিতে এক ভারতীয় নেভি অফিসারকে হানি ট্র্যাপে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা- আইএসআই’র বিরুদ্ধে।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950