রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী © ফাইল ছবি

সৌদি আরবে আসন্ন রমজান উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে মসজিদে নামাজের সময় বিশেষ করে তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া, নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মসজিদগুলোর পবিত্রতা ও ইবাদতের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এসব ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। ইমাম ও ধর্মীয় নেতাদের এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং মুসল্লিদেরও যথাযথ শৃঙ্খলা ও ধর্মীয় আদব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আল সুদাইস বলেছেন, ‘এ নির্দেশনার মাধ্যমে রমজানে হজ ও ওমরা পালনকারীদের সুবিধার্থে মন্ত্রণালয় উচ্চমানের সেবা ও পরিকল্পনা বাস্তবায়ন করবে।’ তিনি আরও জানান, এসব নির্দেশনার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে।

অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩
  • ১৭ জুন ২০২৬
পাশের সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় আছে, নিজ জেলাতেও একটি…
  • ১৭ জুন ২০২৬
গুলশানে চেয়ারম্যানের কার্যালযের সামনে যুবদলের পদবঞ্চিতদের ম…
  • ১৭ জুন ২০২৬
চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষকে শোকজ ন…
  • ১৭ জুন ২০২৬
দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্…
  • ১৭ জুন ২০২৬
‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’
  • ১৭ জুন ২০২৬
×