পরীক্ষার হলে নকল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
সংঘর্ষ

সংঘর্ষ © সংগৃহীত

মাধ্যমিক পরীক্ষার হলে নকলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলির একপর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের রোহতাস জেলায়। খবর এনডিটিভি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষার হলে নকল করা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরদিন একই বিষয়কে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষ চরমে পৌঁছে এবং গোলাগুলি শুরু হয়। এতে একজন নিহত ও তিনজন আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে একজনের পায়ে এবং অন্যদের পিঠে গুলি লেগেছে। পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ থাকায় আহতদের চিকিৎসার জন্য নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে।

এদিকে, নিহত শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা ন্যায়বিচারের দাবিতে মহাসড়ক অবরোধের হুমকি দেন। তবে পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, অনেক তরুণ ও যুবক রাস্তায় বসে প্রতিবাদ করছে, আর পুলিশ তাদের সরানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে একটি পানির ট্রাঙ্কর রাখা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950