ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে জরিপ, যা জানা গেল

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন নির্বাচনে ভূমিধস জয় নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারসহ নানা বিতর্কিত সিদ্ধান্তে ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথায় জনপ্রিয়তা কমতে শুরু করেছে তার।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী, ৫৭ শতাংশ মার্কিনি মনে করেন, দায়িত্ব গ্রহণের পর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

জরিপ অনুযায়ী, মার্কিন ভোটারদের মাঝে এক মাসের মধ্যেই ট্রাম্পকে সমর্থনের হার ৪৫ শতাংশে নেমে এসেছে। ৫৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছেন না বলে জানিয়েছেন। আর গেল এক মাসে ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে সমর্থন করছেন ৪৩ শতাংশ মার্কিনি, বিরোধিতা করছেন ৪৮ শতাংশ। এর মধ্যে তীব্র বিরোধিতা করছেন ৩৭ শতাংশ, তীব্র সমর্থন দিচ্ছেন ২৭ শতাংশ।

জরিপ অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের কর্মকাণ্ডকে সমর্থন করছেন। বিপরীতে ৯০ শতাংশ ডেমোক্র্যাট বিরোধিতা করছেন।

এ ছাড়া স্বতন্ত্র ভোটারদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ তার পদক্ষেপগুলোর পক্ষে থাকলেও এর বিরোধিতা করছেন অর্ধেকের বেশি।
 
এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়েও জনরোষ রয়েছে। জরিপে দেখা গেছে, কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততাকে সমর্থন দিচ্ছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিনি। ৪৯ শতাংশই বিরোধিতা করছেন।

সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬