ফ্রান্সে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ইমামরা 

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM

© সংগৃহীত

ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার। এই পেশাকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে দেশটিতে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। এছাড়া, ইমামদের পেশাগত দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণে সরকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো দেশটিতে ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামদের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিচ্ছে।

রেতাইয়ো এই ঘোষণাটি ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দেন। ফোরামটি মূলত ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নের জন্য গঠিত একটি সংস্থা।

তিনি বলেন, রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এছাড়া, মুসলিমরা যাতে কোনো উগ্র মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয় এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়, সেটিই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬