মশা ধরে দিতে পারলেই নগদ অর্থ পুরস্কার মিলবে যেখানে

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
এডিস মশা

এডিস মশা © সংগৃহীত

মশার প্রকোপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ফিলিপাইনে প্রাণঘাতী ডেঙ্গুবাহী মশার প্রকোপ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল নগরকেন্দ্রগুলোর একটির কর্তৃপক্ষ জীবিত অথবা মৃত মশা ধরে দিতে পারলেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসে এ পুরস্কার ঘোষণা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রামপ্রধান কারলিটো সার্নাল বলেন, কেউ পাঁচটি মশা জমা দিতে পারলেই এক পেসো (স্থানীয় মুদ্রা) পুরস্কার পাবেন। সেখানে ডেঙ্গুতে দুজন শিক্ষার্থীর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাস্তা পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবিস্তারে সহায়ক পানি জমে থাকার জায়গা নষ্ট করতে উৎসাহিত করার জন্যই এমন পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, জীবিত, মৃত বা মশার লার্ভা জমা দিতে পারলেই পুরস্কার দেওয়া হবে। আল্ট্রা ভায়োলেট লাইট দিয়ে জীবিত মশা নির্মূল করা হবে বলেও জানান তিনি।

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) বিবিসিকে জানিয়েছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে স্থানীয় প্রশাসনের নির্বাহীদের সদিচ্ছা প্রশংসাযোগ্য। 

এ পুরস্কার ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। একজন মন্তব্য করেছেন, ‘এখন মশার খামার করা হবে।’ আরেকজন প্রশ্ন রেখেছেন, ‘শুধু একটি ডানা থাকলে কি মশা ফেরত দেওয়া হবে?’

গ্রামপ্রধান কারলিটো সার্নাল সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সমালোচনার কথা মাথায় রেখেই জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এটা প্রয়োজনীয়।

সার্নাল বলেন, ‘সাম্প্রতিককালে ব্যাপক মাত্রায় সংক্রমণ হচ্ছে। স্থানীয় প্রশাসন ওই এলাকায় ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত করেছে। এটা অন্যতম বড় ও জনবহুল একটি এলাকা। কাজেই স্থানীয় সরকারকে সহায়তায় আমাদেরও কিছু করা আছে।’

ট্যাগ: এডিস মশা
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬