‘ভারতকে কেন এত অর্থ দিচ্ছি, তাদেরই তো অনেক আছে’

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ভারতের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে মার্কিন সহায়তা সংস্থাগুলোর অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা ভারতকে কেন এত অর্থ দিচ্ছি? তাদেরই তো অনেক অর্থ-কড়ি আছে।’ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের কর্মদক্ষতা বিষয়ক দপ্তর ডিওজিই ভারতের নির্বাচনে ‘ভোটার উপস্থিতি বৃদ্ধি’ কর্মসূচির জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দ্রুত বিকাশমান অর্থনীতি ও উচ্চ করহারসম্পন্ন ভারতকে এ ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

যদিও ট্রাম্প ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তাঁর সম্মানের কথা স্বীকার করেছেন। তবে ট্রাম্প ভারতের ভোটার উপস্থিতি সংক্রান্ত উদ্যোগে অর্থায়নের ধারণার সমালোচনা করেছেন।

ফ্লোরিডায় অবস্থিত নিজ বাসভবন মার-এ-লাগোতে নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, ‘আমরা কেন ভারতকে ২১ মিলিয়ন ডলার দিচ্ছি? তাদের নিজেদেরই প্রচুর অর্থ আছে। তারা বিশ্বের অন্যতম উচ্চ করহারসম্পন্ন দেশ। বিশেষ করে, আমাদের দৃষ্টিকোণ থেকে, আমরা সেখানে প্রবেশ করতেই পারি না, কারণ তাদের শুল্ক অনেক বেশি। আমি ভারত ও তাদের প্রধানমন্ত্রীর প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করি, কিন্তু ভোটার উপস্থিতির জন্য ২১ মিলিয়ন ডলার? কেন?’

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ডিওজিই মার্কিন করদাতাদের অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি বাতিলকৃত প্রকল্পের তালিকা প্রকাশ করে। যেখানে ‘ভারতে ভোটার উপস্থিতি বৃদ্ধি’ কর্মসূচির জন্য বরাদ্দ ২১ মিলিয়ন ডলারের কথাও উল্লেখ ছিল।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬