তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, সতর্ক করতে ফাইটার জেট ওড়ালো চীন

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
চীনা যুদ্ধবিমান

চীনা যুদ্ধবিমান © সংগৃহীত

তাইওয়ান প্রণালী দিয়ে কানাডার একটি যুদ্ধজাহাজ যাওয়ার সময় দ্বীপটির কাছে ২৪টি চীনা সামরিক বিমান উড়তে দেখা গেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, চীনা যুদ্ধবিমানগুলোর সঙ্গে ড্রোনও উড়তে দেখা যায়। সামরিক জাহাজের সঙ্গে এগুলোকে 'যৌথ যুদ্ধ প্রস্তুতির টহল' চালাতে দেখা গেছে।

তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী কানাডার যুদ্ধজাহাজে (ফ্রিগেট) রেডিও বার্তাও পাঠায় এবং তাদের গতিপথ পরিবর্তনের জন্য সতর্ক করে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে নিয়মিত ১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালী দিয়ে মহড়া চালায়। এটি বার বার চীনকে ক্ষুব্ধ করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে দেখা গেছে, এর আগে গত মঙ্গলবার ও বুধবার ৪৮ ঘণ্টায় দ্বীপটির কাছে ৬২টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে।

ট্যাগ: চীন
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬