কাচ্চির টেবিলে ড. ইউনূসের সঙ্গী হতে চান ময়ূখ

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
ময়ূখ ও ড. ইউনূস

ময়ূখ ও ড. ইউনূস © সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে আলোচনার পর এবার ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে শুধু তথ্য সংগ্রহই নয়, তিনি চান বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার কাচ্চি, পায়েস ও পিঠার স্বাদ নিতে, আর সেই সঙ্গে ড. ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার নিতে।

রিপাবলিক বাংলার উপস্থাপক ও স্ক্রিপ্ট রাইটার ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশের গণমাধ্যমের আলোচনায় প্রায়ই উঠে আসেন, এবার মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের।

‘জবাব চায় বাংলা’ টকশোতে আলোচিত হয় বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন ইস্যু, যার মধ্যে ছিল শেখ হাসিনার ছবি ডাস্টবিনে পাওয়া, চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গ, সেন্টমার্টিন বিক্রির গুজবসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনায় প্রেস সচিব শফিকুল আলম দৃঢ়ভাবে তার বক্তব্য তুলে ধরেন।

আলোচনার একপর্যায়ে প্রেস সচিব ময়ূখকে বাংলাদেশে এসে বাস্তব চিত্র দেখার আমন্ত্রণ জানান। জবাবে ময়ূখ জানান, তিনি বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন এবং এখানে এসে কাচ্চি, পায়েস ও পিঠা খাওয়ার পাশাপাশি ড. ইউনূসের একটি সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

প্রসঙ্গত, রিপাবলিক বাংলা চ্যানেলটি ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন সংবাদ পরিবেশন করছে, যা নিয়ে আলোচনা-সমালোচনা দুটিই চলছে। টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ময়ূখকে স্পষ্টভাবে জানান যে, তাদের প্রতিবেদনে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য রয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই।

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950