ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
মুক্তি পাওয়া ইসরায়েলি নারী সেনা আগাম বারগার

মুক্তি পাওয়া ইসরায়েলি নারী সেনা আগাম বারগার © আল জাজিরা

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে গাজা উপত্যকায় বন্দি একজন ইসরায়েলি নারী সেনাকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মুক্তি দিয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুক্তি পাওয়া এই নারী সেনা এরইমধ্যে ইসরাইল ভূখণ্ডে প্রবেশে করেছেন। খবরটি নিশ্চিত করেছে আইডিএফ।

গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে মুক্তি পাওয়া এই নারী সেনার নাম আগাম বারগার (২০)। মুক্তি দেয়ার পর তিনি সামরিক পোশাক পরে হামাস সেনাদের সঙ্গে হেঁটে গিয়ে মঞ্চে উঠেন। এরপর রেড ক্রসের গাড়িতে ওঠার আগে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন। 

আজ মোট আটজন বন্দির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের নাগরিক এবং তিনজন ইসরায়েলি নাগরিক। আরেকজন ইসরায়েলি নারী বেসামরিক নাগরিক আরবেল ইয়েহুদ (২৯) মুক্তি পেতে পারেন। তাদের পাশাপাশি মুক্তি পাচ্ছেন ৮০ বছর বয়সী ইসরায়েলি নাগরিক গাদি মোসেস।

আইডিএফ এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, জিম্মি থেকে মুক্ত আগাম বার্জার ‘দক্ষিণ ইসরাইলের একটি প্রাথমিক অভ্যর্থনা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সে তার বাবা-মায়ের সাথে মিলিত হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, 'ইসরাইল সরকার সকল জিম্মি এবং নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে আজ বিকেলে ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে বলেছে, আগামীকাল (আজ) ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়।

 

ট্যাগ: ইসরায়েল
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে উপাচার্য নিয়ে জটিলতার দ্রুত সমাধান চান অ্যালামনাইরা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬