ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বিশাল অস্ত্রের চালান জব্দ

১৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
অস্ত্র ও গোলাবারুদ

অস্ত্র ও গোলাবারুদ © সংগৃহীত

ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানার আওতাধীন সাইথাহ গ্রামের উপকণ্ঠে গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালায় মিজোরাম পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় মিয়ানমার ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চিন ন্যাশনাল ফ্রন্টের (সিএনএফ) এক শীর্ষস্থানীয় নেতাসহ অন্তত পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে মিজোরাম পুলিশ।

গত বুধবার মিয়ানমার সীমান্ত থেকে উত্তর-পূর্ব ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পরিবহনের অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজ্য পুলিশ জানিয়েছে।

মিজোরাম পুলিশের একজন সিনিয়র কর্মকর্তার মতে, মিয়ানমার ও বাংলাদেশের দুটি প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে একটি চুক্তিকে লক্ষ্য করেই সেখানে এই অভিযান চালানো হয়। এ সময় ৬টি একে-৪৭ রাইফেল, ১০হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমারের সিএনএফ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-পি) মধ্যে হস্তান্তরের উদ্দেশ্যে ছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তার সন্দেহভাজনদের মধ্যে একজন সিএনএফের ও একজন শীর্ষস্থানীয় নেতা।

মিজোরামের একজন পুলিশ কর্মকর্তা বলেন, এটি মিজোরাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের মধ্যে অন্যতম। এই অভিযান এই অঞ্চলের অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের উদ্দেশ্যে একটা কঠোর বার্তা।

এই ঘটনায় মামিত জেলার পশ্চিম ফাইলেং থানায় একটি মামলা করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। পাশাপাশি অস্ত্র চোরাচালানের নেটওয়ার্কটিকেও ধ্বংস করার চেষ্টা চলছে।

ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950