এবার মওলানা ভাসানীর জীবনী নিয়ে সিনেমা

১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী © সংগৃহীত

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব আবদুল হামিদ খান ভাসানী। দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই ব্যক্তি সবার কাছে মওলানা ভাসানী হিসেবে সমাদৃত। অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় সংগ্রাম করেছেন জীবনের পুরো সময়। এজন্য ‘মজলুম জননেতা’ হিসেবেও সাধারণ মানুষের কাছে সম্মানিত তিনি।

এবার এই গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনী আসছে রুপালি পর্দায়। মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে ‘ভাসানী’ নামের সিনেমাটি বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। আগামী বছরের মাঝামাঝি শুরু হবে শুটিং। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

পরিচালক নিজেই এই তথ্য নিশ্চিত করে জানান, ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মওলানা ভাসানী। তাই আগামী বছরের ১৬ মে ছবিটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

ডায়মন্ড বলেন, ‘সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। তার অনেক কীর্তি ও গল্প অজানা নতুন প্রজন্মের কাছে। সেজন্যই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি একটি তথ্যবহুল সিনেমা বানাতে পারব।’

তিনি আরও জানান, এখন ঘোষণা দিলেও দেড় দশকেরও বেশি সময় ধরে মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছেন। ২০০৬ সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা ‘নাচোলের রানী’। এতে তুলে ধরেছিলেন সংগ্রামী নারী, কৃষকনেতা ও বঞ্চিত মানুষের প্রতিনিধি ইলা মিত্রের গল্প। সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভাসানীকে নিয়ে সিনেমা নির্মাণের। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় নিজের মধ্যে রেখেছিলেন স্বপ্নটা।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিকল্পনা করছেন মওলানা ভাসানীর ১৩ বছর বয়স থেকে সিনেমার কাহিনি শুরু করবেন। এতে ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন অভিনেতা। অবশ্য এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। অডিশনের মাধ্যমে নিতে চান নতুন মুখ। সব চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সিনেমার শিল্পীদের নাম জানানো হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ…
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ৫৬ বছরের রেকর্ডে ভাগ বসাতে প্রস্তুত লিওনেল মেসি
  • ২২ জুন ২০২৬
প্রতিষ্ঠার দুই দশকে বিদেশি শিক্ষার্থী ভর্তি মাত্র চারজন, গত…
  • ২২ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপের দায়িত্ব পেলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • ২২ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল 
  • ২২ জুন ২০২৬