ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এ হামলা চালিয়েছে তারা ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দিয়েছে তারা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘প্যালেস্টাইন ২’ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সোমবারের এ হামলা চালানো হয়।

হুথিরা বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই আক্রমণ চালানো হয়েছে, যেখানে ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং ৪৫ হাজারেরও বেশি লোককে হত্যা করেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশের আগেই আটকে দেওয়া হয়েছে। একজন মুখপাত্র জানিয়েছেন, ইন্টারসেপশনের পর ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার আশঙ্কায় এ-সংক্রান্ত সতর্কতাও সক্রিয় করা হয়েছিল।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা হুথিদের এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবজুড়ে সাইরেন বেজে ওঠে।

অবশ্য হুথিরা নিজেদেরকে ইয়েমেনের সরকারি সামরিক বাহিনী হিসাবে উপস্থাপন করে থাকে এবং হামলার বিষয়ে আরও বিশদ বিবরণ প্রদান না করেই অপারেশনটি ‘সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে’ বলেও উল্লেখ করেছে।

এর আগে চলতি বছরের মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছিল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950