‘ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ’

১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী © সংগৃহীত

‘মুক্তিযুদ্ধে ইন্দ্রিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয়’ বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও ওয়ান্নারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১৬ ডিসেম্বর) সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করছেন। 

ভাষণের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আজ বিজয় দিবস। প্রথমেই আমি স্যালুট জানাতে চাই সেই বীর সৈনিকদের, যাঁরা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিলেন। সেই সময় বাংলাদেশে যা ঘটেছিল, সেই বিষয়ে বাংলাদেশের জনগণের—আমাদের বাঙালি ভাই ও বোনদের কথা কেউ শোনেনি।’

তিনি বলেন, ‘সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী; আমি তাঁকে স্যালুট জানাতে চাই। তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন এবং এমন নেতৃত্ব প্রদর্শন করেছেন; যা দেশটিকে বিজয়ী করে।’ লোকসভায় ভাষণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমপর্ণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিষয় হলো, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন, এমন একটি চিত্রকর্ম আজ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে।’

এর আগে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে ‘ভারতীয় বিজয়’ বলে দাবি করে তুমুল সমালোচনা ও প্রতিবাদের মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি।

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬