সিরিয়ায় গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করবে ইসরায়েল

১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
বাফার জোনে সেনা মোতায়েন করেছে ইসরায়েল

বাফার জোনে সেনা মোতায়েন করেছে ইসরায়েল © সংগৃহীত

সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে চায় ইসরায়েল। এ উদ্দেশ্যে একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। সেখানে জনসংখ্যা দ্বিগুণ করতে ১ কোটি ১০ লাখ ডলারের পরিকল্পনা রূপায়ণ করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার।  গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হলো, ইসরায়েলকে শক্তিশালী করা। এই সময়ে যা খুবই জরুরি।’

নেতানিয়াহু বলেছেন, এই এলাকা ইসরায়েলের অধিকারে থাকবে, সেখানে মানুষ আরও বাড়ানো হবে এবং তারা সেখানে বসবাস করবেন।

৫০ হাজারের বেশি মানুষ এখন এই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে অর্ধেক ইসরায়েলের ইহুদি। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে।

১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়। ১৯৮১ সালে তা ইসরায়েলের সঙ্গে একীভূত করা হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে তা সিরিয়ার অঞ্চল হিসাবেই স্বীকৃত।

আরও পড়ুন: আসাদের পতনের পর সিরিয়ায় মার্কিন বিমান হামলা

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, বাশার আল আসাদকে উৎখাত করা বিদ্রোহীরা সুর কিছুটা নরম করলেও সিরিয়ার দিক থেকে বিপদের সম্ভাবনা আছে।

কাটজ দেশের প্রতিরক্ষা বাজেট নিয়ে সরকারি কর্মকর্তাদের বলেছেন, বিদ্রোহী নেতারা এখন তাদের ভাবমূর্তি বদলের ইঙ্গিত দিলেও সিরিয়ার ঝুঁকি শেষ হয়ে যায়নি; বরং সেখানে যা হচ্ছে, তাতে এই ঝুঁকি বাড়ছে।

গত সপ্তাহে সিয়িরায় বিদ্রোহী এইচটিএস গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করে। তারপর ১৯৭৩ সালের আরব-ইসরায়েল চুক্তিতে চিহ্নিত করা অসামরিক এলাকায় ঢুকে পড়ে ইসরায়েলের সেনা। ইসরায়েলের সেনা সিরিয়ার সেনার ছেড়ে যাওয়া ঘাঁটিও দখল করে নেয়।

ইসরায়েল জানিয়েছে, তারা এখানে স্থায়ীভাবে থাকবে না। এটা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটা সাময়িক ব্যবস্থা।

সূত্র: ডয়চে ভেলে

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950