ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
জ্বলছে ইউক্রেনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

জ্বলছে ইউক্রেনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র © সংগৃহীত

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে এক দিনে ৯৩টি মিসাইল ও ২০০ ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর এটা অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রয়টার্স বলছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভয়াবহ এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম তাপবিদ্যুৎকেন্দ্র। নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এ ছাড়া কিয়েভের বাসিন্দাদের আবারও আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করেছে তার বাহিনী।
 
স্থল অভিযানও জারি রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের পোকরোভস্ক অঞ্চলে এক দিনে বেশ কয়েকবার রুশ বাহিনীর প্রবেশ ঠেকিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। অঞ্চলটির চারপাশে লড়াই আরও তীব্র হয়েছে বলেও জানিয়েছে কিয়েভ।

আরও পড়ুন: ১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প

এদিকে যুদ্ধ বিরতির আলোচনার মধ্যেই আবারও ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

অন্যদিকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার বিষয়ে ট্রাম্পের সমালোচনায় খুশি হয়েছে ক্রেমলিন। ট্রাম্পের বক্তব্য মস্কোর অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলে যায় বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950