জেল হেফাজতে আল্লু অর্জুন, থাকতে হবে কতদিন?

১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আল্লু অর্জুন

আল্লু অর্জুন

ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। হায়দরাবাদের চিক্কড়পল্লি থানা থেকে জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি যান পুলিশ কর্মীরা। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজত দেয়া হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত সপ্তাহে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর ৯ বছর বয়সী ছেলে।

এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ ৪১ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এ ছাড়া সেই ঘটনার আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়। এই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

ট্যাগ: বিনোদন
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৭ এপ্রিল ২০২৬
close