অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযানে দিল্লি পুলিশ

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM

© সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে বিশেষ অভিযানে নেমেছে দেশটির পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি কুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের জন্য বিশেষ এই অভিযান পরিচালনা করেছেন।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনার নির্দেশে তারা এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে। এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল লেফটেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে অবৈধ অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 

দিল্লি পুলিশ বলেছে, তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া তাদের সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছেন।

গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950