বাংলাদেশ সংক্রান্ত ‘ফেক ভিডিও’ নিয়ে যা বললেন মমতা

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদ সম্মেলনে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

বাংলাদেশ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম ফেক ভিডিও ছড়াচ্ছে। গোটা বিষয়টাকে মিসলিট করে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

মমতা বলেন, সরকার প্রতিনিধি পাঠিয়েছে, আমি শুনেছি বাংলাদেশে ভিসা আরো বাড়ানো হয়েছে যাতে ওপার বাংলার মানুষ বেশি করে এপারে আসতে পারে। আমাদের লোক যারা আসতে চায়, তাদেরকে ফিরিয়ে আনা হোক। এখানকার ইমাম অ্যাসোসিয়েশন ইমামরা একযোগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে হওয়া 'অত্যাচার' এর নিন্দা করেছে।  আমরাও রাজ্য সরকারের তরফে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি করছি।

তিনি অভিযোগ করে বলেন, বর্ডার থেকে অনেকেই চলে আসছে বলে আমি শুনছি। কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল এভিয়েশনের থ্রু যারা আসছে, প্লেন ও ট্রেন চালু আছে (যদিও মৈত্রী বন্ধন কিংবা মিতালী তিনটি ট্রেন গত ৫ আগস্টের পর থেকে বন্ধ), পাসপোর্ট ভিসা যাদের আছে তারা আসছে।

সীমান্ত বন্ধের বিষয়ে তিনি বলেন, ইন্দো বাংলাদেশ একটাও সীমান্ত বন্ধ করা হয়নি। বন্ধ করলে নির্দেশিকা আমাদের কাছেও থাকতো। তবে আমাদের কাছে এমন কোন নির্দেশিকা নেই। পুরোটা ভারত সরকারের বিষয়। সব জায়গার সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা। তাই আমরা চাই তারা আমাদের সংখ্যালঘুদের রক্ষা করুক।

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬