‘মাত্র ১৫ মিনিটে বাংলাদেশ দখলে নেব’

১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
টিংকুর রহমান বিশ্বাস

টিংকুর রহমান বিশ্বাস © সংগৃহীত

মাত্র ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। আজ বুধবার (১১ ডিসেম্বর) মালদায় সংবাদ সম্মেলন করে তিনি এ হুমকি দেন।

তিনি হুমকি দিয়ে বলেন, ‘১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে।’

এ নেতা আরও বলেন, ‘গতকালকেও আমরা দেখেছি, বিএনপি’র নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি, এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ দখল করা। আমি বলেছি, ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দেন, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। ওদের ৭ লাখ শরণার্থীকে খাওয়া-দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আর আশা করতে পারে।’

উল্লেখ্য গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সব নেতাকে নির্দেশ দিয়েছেন, বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। কিন্তু দলের লাগাম যে জেলা নেতৃত্বদের ওপরে নেই সেটা এ দিন স্পষ্ট হয়ে গেল।

 

মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬
ব্রাজিলের কাছে হারলেও নকআউটে যেতে পারে স্কটল্যান্ড, মিলতে হ…
  • ২৩ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড 
  • ২৩ জুন ২০২৬
মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬