ভারতে গ্রেপ্তার আ’লীগের ৪ নেতা, নেপথ্যে যা জানা গেল 

১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM

© সংগৃহীত

ধর্ষণের কারণে নয়, হাতাহাতির কারণে ফৌজদারি মামলায় ভারতের কলকাতায় সিলেটের চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান (মুক্তি), সহসভাপতি আবদুল লতিফ (রিপন) ও সদস্য ইলিয়াস হোসেন (জুয়েল)।

মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাশিশা নংরাং জানান, সিলেটের চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মেঘালয়ে ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে, তা সঠিক নয়। যে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই। ওই চারজনকে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মেঘালয়ের স্থানীয়রা জানান, ভারতের ডাউকি সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে গত অক্টোবর মাসে হাতাহাতির ঘটনায় অভিযুক্ত হন ওই চারজন।

এর আগে শিলং পুলিশ জানায়, বাংলাদেশের সিলেট থেকে পালিয়ে আওয়ামী লীগ নেতারা শিলংয়ে আসেন। সেখানে যে বাসায় তারা অবস্থান করেন সেখানেই এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী ৬ জনকে আসামি করে শিলং থানায় মামলা করেন। সেই মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও দুইজন পলাতক রয়েছেন।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬