নার্গিস মোহাম্মদিকে কারাদণ্ড দেওয়া উচিত হয়নি: যুক্তরাষ্ট্র

০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
নার্গিস মোহাম্মাদি

নার্গিস মোহাম্মাদি © সংগৃহীত

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে কারাদণ্ড দেওয়া উচিত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানায় ওয়াশিংটন।

এর আগে চিকিৎসার জন্য সাময়িকভাবে কারাগার থেকে (তিন সপ্তাহের জন্য) মুক্তি দেওয়া হয় শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে।

‘তার শারিরীক অবস্থা এখনও গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র আরও বলেন, ‘নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

শুধু যুক্তরাষ্ট্র নয়, নরওয়েজিয়ান নোবেল কমিটিও নার্গিস মোহাম্মদিকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি এক্স-এ লিখেছেন, ইরানের সরকারি কৌঁসুলি ডাক্তারের পরামর্শের ভিত্তিতে নার্গিস মোহাম্মদির জেলের সাজা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এবং কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন। ইরানি নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

৫২ বছর বয়সী মোহাম্মদিকে ইরানে মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহার এবং মহিলাদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোডের বিরুদ্ধে তার সোচ্চার প্রচারণার জন্য বারবার বিচারের সম্মুখীন করা হয়েছে এবং কারাদণ্ড দেওয়া হয়েছে। গত প্রায় ২৫ বছর ধরে তিনি কারাদণ্ড ভোগ করছেন।

নার্গিস মোহাম্মদি ইরানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। সে সময় কারাগারে থাকায় তার সন্তানরা তার পক্ষে পুরস্কারটি সংগ্রহ করে।

ট্যাগ: ইরান
যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close